শরীফা হকের জয়গাথা
মোঃ বুলবুল হোসেন
টাঙ্গাইলের সবুজ বুকে
ফুটল নতুন ফুল,
কর্মগুণে ছড়াল আলো
দূর করিল ভুল।
সততারই দীপ জ্বেলে
চলেন নির্ভীক প্রাণ,
মানবতার সুরে বাঁধেন
জনতারই গান।
শিশুর চোখে স্বপ্ন আঁকেন
রঙিন ভোরের ছবি,
শিক্ষার পথ আলোকিত করে
হলেন সবার কবি।
দায়িত্বের প্রতিটি ক্ষণে
নেই তো কোনো ভয়,
নিষ্ঠা আর পরিশ্রমে
আনেন বিজয়ময়।
ঢাকা জুড়ে বাজে আজ
গৌরবেরই গান,
শ্রেষ্ঠত্বের আসন পেয়ে
বাড়ল সম্মান।
টাঙ্গাইলের গর্ব তুমি,
দেশের প্রেরণা,
তোমার পথে জাগুক নিত্য
সেবার বন্দনা।
জয়গাথা এই কর্মের
ছড়াক দিগন্তজুড়ে,
শরীফা হক থাকুক জাগ্রত
মানুষের হৃদয় ঘিরে।
সততা আর মমতায়
লিখো নতুন ইতিহাস,
বাংলাদেশের আকাশ জুড়ে
তোমার সুনাম সুবাস।