রামিসার অসমাপ্ত সকাল
মোঃ বুলবুল হোসেন
রামিসা আজ স্কুলে যায়নি
থেমে গেছে পথচলা,
নিষ্ঠুর এক দানব এসে
কেড়ে নিলো শিশুকলা।
খাতার ভাঁজে স্বপ্ন ছিল
চোখে ছিল আলো,
রক্তমাখা সেই সকালটা আজও
কাঁদায় ভালো।
দরজাতে মা কাঁদছিলেন
খুলছিল না দ্বার,
ভেতরজুড়ে নীরব ছিল এক
বিভীষিকার ভার।
খাটের নিচে পড়ে ছিল
নিষ্পাপ ছোট প্রাণ,
মানুষ নামে পশুরা আজ
করছে অবমান।
এই সমাজে বিচার নাকি
টাকার কাছে হারে,
অপরাধী বুক ফুলিয়ে
মুক্ত বাতাসে ঘুরে।
ক্ষমতাহীন বাবার চোখে
শুধু অশ্রু ঝরে,
কন্যাহারা মায়ের বুকটা
দুঃখ আগুনে পুড়ে।
জেগে ওঠো মানুষ সবাই
ভাঙো নীরব দেয়াল,
রামিসাদের কান্না আজ হোক
প্রতিবাদের জ্বাল।
শিশুর হাসি বাঁচাতে হলে
বদলাতে হবে কাল,
নইলে এমন অন্ধকারে
ডুবে যাবে দেশকাল।