নীরবতার গল্প
মোঃ বুলবুল হোসেন
কিছু ক্ষণ আছে জীবনে
নীরবতায় ভরা,
কথার চেয়ে চুপ থাকাটাই
বলে কত সরা।
চোখের কোণে লুকিয়ে থাকে
অজানা কিছু ভাষা,
না বলাতেই বুঝে নেয় মন
ভালোবাসার আশা।
সব যে পাওয়া হয় না কখনো
থাকে কিছু শূন্য,
না-পাওয়াতেও লুকিয়ে থাকে
শেখার রঙিন ধন্য।
যা পাইনি তা পথ দেখায়,
শেখায় নতুন করে,
যা পেয়েছি তার মাঝেই তো
আলো জ্বলে ঘরে।
হিসেব মেলে না সব সময়,
জীবন অঙ্ক নয়,
ভাঙা-গড়ার এই খেলাতেই
গল্প রচনা হয়।
শেষে দেখি জীবনটা এক
অনুভবের সুর,
অর্জনের চেয়েও গভীর
হৃদয়েরই নূর।