মূল্য আর মুক্তি
মোঃ বুলবুল হোসেন
যে গুরুত্ব দেয় তাকে মূল্য দাও,
স্নেহের আলোয় হৃদয় খুলে নাও।
যে পাশে থাকে দুঃসময়ের ক্ষণে,
তারই নামটি রেখো মনের কোণে।
যে দূরত্ব চায় তাকে মুক্তি দাও,
জোরের বাঁধন ছিঁড়ে পথটি ছাও।
অভিমানী ডানায় উড়ুক সে দূরে,
থেমো না তুমি মিথ্যা সুরে সুরে।
সব সম্পর্ক ধরে রাখা নয়,
কিছু কিছু ছেড়ে দেওয়াই জয়।
যে বুঝে তোমার নীরব ভাষা,
সে-ই তো আনে জীবনে আশা।
মানুষ চেনা বড় কঠিন কাজ,
হাসির আড়াল লুকায় কত লাজ।
যে সত্য মনে তোমায় আপন ভাবে,
তার হাত ধরো জীবন যত যাবে।