অন্তরের জাগরণ
মোঃ বুলবুল হোসেন
হিংসা যদি জাগে মনে, থামাও তাকে ধীরে,
নিজের পথে চলতে শেখো, নীরব আলোর নীড়ে।
অন্যের সুখ দেখে কেন চোখে নামে ছায়া,
নিজের স্বপ্ন গড়তে শিখো, এটাই জীবনের মায়া।
যার হৃদয়ে দহন বেশি, সে-ই হিংসা করে,
অযোগ্যতার ভারে নত, লুকায় নিজের ঘরে।
তুমি তবে আলো হয়ে জ্বালো প্রতিটি ক্ষণ,
ভালোবাসার স্পর্শ দিয়ে ভরাও আপন মন।
পথে যদি কাঁটা পড়ে, ভয় কিসের আর বলো,
সাহস নিয়ে এগিয়ে চলো, আঁধার ভেঙে আলো।
হিংসা নয়, হোক অনুপ্রেরণা প্রতিটি দিন,
নিজের সাথে লড়াই করে জিতুক অন্তর ঋণ।
যে নিজেকে জয় করতে জানে প্রতিটি ক্ষণ,
সে-ই তো সত্যিকারের জীবনের আপন জন।
হিংসার আগুন নিভে যাবে, যদি ভালোবেসো,
অন্তরের আলো জ্বালিয়ে, নতুন পথে এসো।