বিদায়ের পরও তুমি
মোঃ বুলবুল হোসেন
ভালো থেকো পাখি, দূরের নীল আকাশে,
আমার সব কথা রবে নীরব নিশ্বাসে।
হয়তো আর হবে না দেখা সেইভাবে,
তবুও স্মৃতি তুমি জেগে থাকবে স্বভাবে।
মন খারাপ রাতে হাসি আনবো না আর,
চোখের জলে লিখবো শুধু নীরব অশ্রুবার।
তোমার জন্য জাগা সেই অপেক্ষার ক্ষণ,
আজ থেকে থেমে যাবে, নিভে যাবে মন।
চাতকের মতো ডাকা হবে না আর,
তৃষ্ণা মিটবে না, তবু থাকবো অপার।
ভাগ্যের লেখা পথ এতটুকুই ছিলো,
তবুও ভালোবাসা হৃদয়ে রয়ে গেলো।
ভুলতে চাইনি, তাই রাখিনি ভুলে,
তুমি আছো আজও হৃদয়ের মূলে।
তোমার হাসি বাজে আমার নীরব গানে,
তোমার কণ্ঠ ভাসে গভীর অভিমানে।
না থেকেও তুমি রয়েছো সবখানে,
আমার প্রতিটি স্বপ্নের অজানা টানে।
ভালো থেকো পাখি, সুখে ভরুক জীবন,
বিষা
দ মুছে যাক, ফুটুক নতুন মন।