মুখোশের মেলা
মোঃ বুলবুল হোসেন
মায়াময় শব্দের ভিড়ের মাঝে
নিজেকে রাখি চুপ,
সবাই যখন স্রোতে ভাসে
আমি হই না রূপ।
মুখে হাসি, মনে প্রশ্ন
কেন এই অভিনয়,
সত্য বলার সাহসটুকু
লুকায় কোথায় কয়।
চাটুকারের মেলা বসে
প্রশংসাতে ঢেউ,
নীরবতার ভাষা বুঝে
কজন থাকে কেউ।
পথটা হয়তো কঠিন খুব
তবু তাতে গর্ব,
নিজের মতো বাঁচতে
পারা
এটাই আসল স্বর্গ।