সবুজায়ণ স্বপ্নের সুর
মোঃ বুলবুল হোসেন
সবুজায়ণ—সবুজ স্বপন,
মানুষ বাঁচায়, মাটি রক্ষণ।
গাই একসাথে—দেশের তরে,
সবুজ হোক এই জীবনধরণ।
সবুজায়ণ—আমাদের গান,
সবুজ স্বপ্নে জাগুক প্রাণ।
সবুজ হাওয়ায় ডেকে যায় মন,
জাগুক ভোরে নতুন স্বপন,
গাই একসাথে—সবুজায়ণের গান।
মাটির বুকে রাখি যে চারা,
সেই তো হবে ভবিষ্যৎ ধারা,
সবুজ পাতায় বাঁচবে প্রাণ।
গাছের ডালে পাখির সুরে,
জীবন জাগে ভোরের পুরে,
পরিবেশই রচে নতুন প্রাণ।
নদীর জলও কাঁদে মাঝে,
গাছ না থাকলে কেমন সাজে?
সবুজ পাতাই তার সম্মান।
তপ্ত রোদে শুকায় মাঠ,
বৃষ্টিহীন দিন করে কাঁট,
গাছই ডাকে মেঘের গান।
বন হারালে মরুভূমি,
বাঁচবে না তো কোনো ভূমি,
ভবিষ্যৎ হবে শূন্য স্থান।
“চল সবাই গাই নতুন সুরে
সবুজ হোক ধরিত্রী ধীরে,
সবুজায়ণ প্রানের গান।
পৃথিবী জুড়ে ছড়াক আশা,
মানবতার হোক সর্বভাষা,
সবুজায়ণের জয়গান।
সবুজায়ণ—সবুজ স্বপন,
মানুষ বাঁচায়, মাটি রক্ষণ।
গাই একসাথে—দেশের তরে,
সবুজ হোক এই জীবনধরণ।
সবুজায়ণ—আমাদের গান,
সবুজ স্বপ্নে জাগুক প্রাণ।