জীবনের স্বার্থকতা
মোঃ বুলবুল হোসেন
শুধুই যদি বাঁচি আমি নিজের সুখ খুঁজে,
তবে সে জীবন থাকে শূন্য, আঁধারে মুছে।
অন্যের মুখে যদি আনতে পারি হাসি,
তবেই তো জীবন হয় খাঁটি ভালোবাসি।
রক্তের সম্পর্কে হোক বা প্রিয় কোনো জন,
তাদের তরে বাঁচলেই মেলে জীবনের দামন।
স্বার্থ যেখানে মুছে যায় ভালোবাসার তরে,
সেখানে আনন্দ নামে শত বেদনার ঘরে।
শুধু নিজের চাওয়া হলে জীবন বড় ক্ষণিক,
অন্যের দুঃখ ঘুচালে হয় স্বর্গসম ঠিক।
তাদের চোখের আনন্দে ফুটে ওঠে গান,
তাদের সুখে লুকিয়ে থাকে জীবনের সম্মান।
পৃথিবী সাজে শুধু তবেই, হয় তা আলোকিত,
যখন মানুষ বাঁচায় প্রাণ অন্য কারো প্রীত।
নিজের মাঝে নয় শুধু খোঁজে যে সমাধান,
অন্যের জন্য বাঁচলেই হয় জীবনের জ্ঞান।