রঙিন দিন
মোঃ বুলবুল হোসেন
ভোরের আলো হাসি হেসে,
ডাকে পাখি গান যে বেশে।
ফুলের ঘ্রাণে ভরে বাগান,
প্রজাপতির রঙিন দাগান।
খালপাড় জুড়ে সবুজ ঘাস,
শিশির কণা টলমল ভাস।
ছোট্ট ছেলেটি দৌড়ে যায়,
হাতে তার ঘুড়ি উড়ায়।
আকাশ নীল, মেঘের খেলা,
হাসি মুখে দিনটা ভোলা।
নদীর জলে রোদের ঝিলিক,
নৌকা বেয়ে গায় গান মিলিক।
দুপুর বেলায় ছায়া নামে,
বটের তলে খেলা থামে।
সন্ধ্যা এসে রঙ ছড়ায়,
পাখিরা সব ঘরে ফেরায়।
চাঁদ ওঠে যখন আকাশ বুকে,
তারা ঝরে স্বপ্ন সুখে।
ঘুমের দেশে ভেসে যায় মন,
আগামী ভোরে খেলব যতক্ষণ।