বিষাদমাখা জুলাই
মোঃ বুলবুল হোসেন
জন্ম হয়নি একাত্তরে,
হয়েছি তার পরে—
তবু বুকে আগুন জ্বালি
স্মৃতির দীপ্ত ঘোরে।
জুলাই এলে বেদনার ছায়া
নেমে আসে মনে,
বিদ্রোহেরই ভাষা খুঁজি
কলম হাতে তনে।
চোখের সামনে গুলির শব্দ
ভেসে আসে হায়,
জুলাইয়ের সেই বিষাদ
ভোলা কি আর যায়?
শহীদের মুখ চোখে ভাসে
রক্তমাখা চাহনি,
তাদের শপথ আমায় ডাকে—
জাগো, আজও শুনি।
ইটের মাঝে, মাটির ঘ্রাণে
গল্প বলে প্রাণ,
জুলাই মানে দগ্ধ স্মৃতি
আর অবিচার যান।
তাই প্রতিবাদ, তাই কবিতা
তাই এই ব্যথা জাগে,
জুলাইয়ে হার না মানা
স্মরণ শুধু লাগে।