ফেরার প্রতিশ্রুতি
মোঃ বুলবুল হোসেন
ব্যস্ত শহর জেগে ওঠে
মানুষ ছুটে যায়,
জীবনযুদ্ধ জয়ের আশায়
পথেই পা বাড়ায়।
আমিও আজ জীবিকার টানে
চলেছি দূরপথে,
স্বপ্নগুলো বুকের মাঝে
জাগে নীরব রথে।
চেনা পথে মানুষের ঢল
এগিয়ে চলে সাথে,
হাজার আশা বেঁধে রাখি
হৃদয়ভরা প্রাতে।
কোলাহলে মুখর নগর
তবু মনে আশা,
সংগ্রামের প্রতিটি ক্ষণে
খুঁজি বাঁচার ভাষা।
দায়িত্বের ভারটা নিয়ে
চলি নিরন্তর,
সফলতার স্বপ্ন দেখে
জাগে মনটা ভর।
আপন ঘরে রেখে এলাম
ফেরার অঙ্গীকার,
দিনের শেষে ফিরব আবার
মুছে ক্লান্তিভার।
ব্যস্ত শহর ডাকছে আমায়
নতুন দিনের গানে,
সুখ-দুঃখের রঙ মিশিয়ে
জীবন চলে টানে।