হারানো শুক্রবার
মোঃ বুলবুল হোসেন
শুক্রবার এলেই মনে লাগে
অন্যরকম ঢেউ,
বিটিভির সেই ডাক আজও
হৃদয়ে বয়ে বেউ।
ঘরের মানুষ জড়ো হতো
মাদুর পেতে সারি,
সিনেমারই অপেক্ষাতে কাটত
ক্ষণ যে ভারি।
ইলিয়াস কাঞ্চন এলে
বাড়ত কত টান,
হাসির পরে কান্না মেখে
জাগত প্রাণে গান।
মায়ের হাতে গরম চা আর
বাবার মিঠে হাসি,
ছোট্ট ঘরটা ভরে যেত
সুখের রঙিন বাসি।
আজকে ঘরে স্ক্রিন অনেক
মানুষ সবাই দূর,
একই ছাদের নিচে থেকেও
নীরব সবার সুর।
অপেক্ষার সেই আনন্দ আজ
আর কোথায় পাই,
সারাদিনের প্রতীক্ষাতে
হৃদয় কাঁপে নাই।
তবু যখন শুক্রবারে নামে
সাঁঝের ছায়া,
মনে হয় সেই পুরোনো দিন
ডাকছে আমায় হায়।
হারানো সুখ নীরব হয়ে
বেঁচে আছে প্রাণে,
বিটিভির সেই বিকেল আজও
চোখে টানে।