অক্ষরের আলোয় অনন্ত যাত্রা
মোঃ বুলবুল হোসেন
আজ বিশ্ব বই দিবস
আলোর উৎসব,
বইয়ের পাতায় জাগে
স্বপ্নেরই রব।
অক্ষরের ডানায় উড়ে
দূর আকাশে,
জ্ঞান এসে ধরা দেয়
মনেরই আশে।
বই মানে নীরবতা
গভীর এক গান,
শব্দেরা ছুঁয়ে যায়
হৃদয়ের প্রাণ।
ইতিহাসের পথে
কিংবা কল্পনায়,
মানুষ নিজেকে খুঁজে
পায় ছায়ায়।
অজানা দিগন্তে বই
ডাকে ধীরে,
অন্ধকার ভেঙে দেয়
আলোর নীড়ে।
পাতার ভাঁজে লুকায়
জীবনের রং,
বই হয়ে ওঠে তাই
চিরসাথী সংগ।
এসো আজ করি আমরা
একটি অঙ্গীকার,
বই হবে মোদের জীবনের
সত্যিকার অধিকার।
বিশ্ব বই দিবসে এই হোক গান
বইয়ের আলোয় জাগুক মানব প্রাণ।