মায়ার ডানায় যৌবন
মোঃ বুলবুল হোসেন
যৌবন যেন ডানাওয়ালা
উড়ন্ত এক পাখি,
মনে লাগে নীল আকাশে
স্বপ্নেরই আঁখি।
হাসির মাঝে ঝরে পড়ে
অজানা এক সুর,
হৃদয় ভেসে যায় তখন
অচেনা কোনো নূর।
যৌবনে সব কিছুই লাগে
অপার সুন্দর,
রঙিন হয়ে ওঠে পথ
মেঘ-রোদে অন্তর।
নদীর জলে কুমারী ঢেউ
খেলে নীরব গান,
মনে লাগে পৃথিবীটা শুধু
ভালোবাসার স্থান।
ক্ষমতা এলে বদলে যায়
মানুষের ভাষা,
মিথ্যারও রঙ লাগে তখন
সত্যেরই আশা।
অর্থ যদি থাকে হাতে
বদলায় সব ধরণ,
মূর্খও জ্ঞানী সাজে তখন
পায় সম্মানের আসন।
স্বপ্নগুলো ধোঁয়ার মতো
তবুও হৃদয় টানে।
মায়ার এই রঙিন খেলা
ফুরায় নীরব প্রাণে।