কুয়াশা-ভেজা প্রার্থনা
মোঃ বুলবুল হোসেন
নিস্তব্ধ রাত নামে,
চুপিচুপি মায়া থামে,
জাগে মনভূমি।
কুয়াশা ভেজা ক্ষণে,
হারাই স্মৃতির সনে,
ডাকে গভীর ভূমি।
ঝরার মতো বৃষ্টি,
ভিজে যায় পথ দৃষ্টি,
তোমারই টান।
না বলা কথাগুলো,
রেখে যায় হৃদয়তলো,
অশ্রুর গান।
চাঁদের নরম আলো,
ভেঙে দেয় নীরব ঢল,
জাগে নতুন যতন।
তোমাকে ছাড়া কেউ,
দেয় না প্রাণে ঢেউ,
ম্লান হয় রতন।