নজরুলের আগুন
মোঃ বুলবুল হোসেন
বিদ্রোহ গড়িলে — কবি নজরুল
অন্ধার ছিঁড়িলে — জ্বলে অরুল
অন্যায় দেখিলে — হও অকূল
আগুনের ডাকে — দেশ জাগালে।
মানবের পক্ষে — ছিলে অবিচল
দুঃখী হৃদয়ে — দিলে অনল
বাঁশির সুরেতে — গাইলে বিকল
শৃঙ্খল ভাঙার — শপথ দিলে।
কবিতার ভিতর — বাজে তিমির
কণ্ঠে উঠিলে — রুদ্র সমীর
বুকে ছিল তেজ — দীপ্ত নীর
মানুষের অধিক — ভালোবাসা।
দারিদ্র দেখিলে — হলে দয়াল
সত্যের পথে — জ্বলিলে অনল
ধর্মের দেয়ালে — ভাঙিলে বিকল
সমতার শিখা — ধরালে অনল।
আজও হৃদয়ে — বাজে তোমার
বিদ্রোহী সুরের — অগ্নি-মন্ত্রধার
বাংলা তোমারেই — রাখে আদর
কবিদের মাঝে — নজরুল অমর।
