বিচ্ছিন্নতার যন্ত্রণা
মোঃ বুলবুল হোসেন
বিচ্ছিন্নতায় বাঁচা মানে বেঁচে থাকা নয়,
মন ভাঙা ব্যথায় হৃদয় শুধু কাঁদে রয়।
হাসি ম্লান হয়ে যায়, চোখে নামে ছায়া,
স্বপ্নগুলো ভেঙে পড়ে ধুলোয় হারায় মায়া।
বন্ধু সবার মাঝেও কেনো শূন্য লাগে,
চেনা মুখের ভিড়েও দুঃখ ভেসে জাগে।
রাতের চাঁদ ডাকে, তারার আলো ঢাকে,
তবু একা মনে বেদনা নীরবতায় ফাঁকে।
ফুল ফোটে বাগানে, পাখি গান গায়,
বিচ্ছিন্ন প্রাণে সে সুর পৌঁছায় না হায়।
মেঘ নামলে বুকে, বৃষ্টি নামে ঝরে,
কষ্ট শুধু জমে ওঠে হৃদয়েরই ঘরে।
ভালোবাসা পেলে জীবন হয় গান,
বিচ্ছিন্ন মনে শুধু শূন্যের আহ্বান।
একাকীত্ব ছায়া, অন্ধকার রাত,
হৃদয়ে জমে ওঠে গভীর আঘাত।
তবু আশা বাঁচে, আলো খোঁজে প্রাণ,
বিচ্ছিন্নতার পরেও ফুটবে ফুলের গান।