নারী অনিবার্য
- মোঃ বুলবুল হোসেন
পুরুষের চোখে নারী যেন নিষিদ্ধ কোনো বাগান,
সুখের ছল, উল্লাসে ঢাকা, ছোঁয়ার লোভে আগুনে প্রাণ।
তাকে তারা দেখে কেবল শরীরের ভাষায়—
কামনার বৃত্ত আঁকে, তৃষ্ণার তলে রেখেছে বাঁধায়।
কিন্তু—
নারী এক জন্মদ্বার, ব্যথায় গড়া আশীর্বাদ,
রক্তমাখা শ্রান্তি পেরিয়ে আসে এক নতুন চাঁদ।
মানবশিশুর প্রথম কান্না—তার বুকেরই ঢেউ,
তবু তার হৃদয়ের গহীনে পুরুষ হাঁটে নত না হয়ে।
বসুক বন্ধ সে অনুপ্রবেশ, ভাঙুক দম্ভের দেয়াল,
নারীর দরজায় জন্মাক আবার সম্মানের আলো-ঝলকাল।
নারীর মুখ বৃক্ষছায়ায় আঁকা এক অনন্ত দৃশ্য,
আলো-অন্ধকারে তার মুখে কবিতার এক বিশাল বিশ্লেষ।
সে প্রেম, সে ত্যাগ, সে স্নেহ, সে প্রশান্তি-ছোঁয়া,
তার হৃদয়ে লেখা আছে বেঁচে থাকার মূল কাহিনিটা।
আর পুরুষ?
অহঙ্কারের রথে চড়ে—ভাবনায় মাতোয়ারা,
নারী নাকি তার ছায়া শুধু, নিছক যাত্রাপথের সাথি সারা!
কিন্তু—
যদি নারী দাঁড়ায় থেমে, জ্বলে ওঠে চোখের শিখায়,
তবে ছিন্ন হবে পুরুষের গর্ব, অহংকার চূর্ণ হয় দায়।
নারী আর নয় নিষিদ্ধ কোনো অলিখিত গল্পের ছায়া—
সে অনন্য, সে অপরিহার্য, শুরু থেকে শেষ প্রান্তছায়া।
নারীই সূচনা, নারীই শেষ, নারীই জীবনবিন্দু,
সে নিছক ভোগ্য নয়—সে অনিবার্য, নশ্বর জগতের সুন্দর ছন্দু।