সুস্থ পৃথিবীর অঙ্গীকার
মোঃ বুলবুল হোসেন
স্বপ্ন দেখি ভোরের আলোয়
সুস্থ পৃথিবীর গান,
নিরাপদ হোক আগামী দিন
বাঁচুক প্রতিটি প্রাণ।
মানুষ, পাখি, গাছের সাথে
জীবনের বন্ধন,
একসাথে রক্ষাই হোক
সবার পবিত্র সাধন।
বিজ্ঞানের আলো জ্বলে উঠেছে
খুলুক নতুন দ্বার,
সেবায় আসুক উন্নতি স্পর্শ
দূর হোক অন্ধকার।
প্রতিরোধেই রক্ষা এই হোক
জীবনের পথ,
সচেতনতার আলোয় গড়ি
নিরাপদ রথ।
সবার জন্য স্বাস্থ্য হোক
অধিকার সমান,
ভেদাভেদ ভুলে গড়ি
ভালোবাসার প্রাণ।
নিষ্ঠা আর সততায়
এগিয়ে যাক দেশ,
সুস্থ জাতি গড়ার স্বপ্ন
হোক না শেষ।
বিশ্ব স্বাস্থ্য দিবসে করি
অঙ্গীকার নতুন,
সুস্থ পৃথিবী গড়াই হোক
আমাদের জীবন।