যাকাতের আলো
মোঃ বুলবুল হোসেন
দোয়ার আলো নামে, মন ভরে মধুর সুরে,
নিস্বার্থ দান ছড়ায়, প্রেম-মমতা ভরে।
দরিদ্রের মুখে হাসি, স্বপ্নের মধুর ছোঁয়া,
আল্লাহর পথে দান করে, মেলে শান্তির ছোঁয়া।
সাততোলা সোনা হলে নেসাব আসে ভোরে
বছর শেষে দায়ের হিসাব দাঁড়ায় চুপচুপ করে
দয়ার রোদে মনটা ভরে ঝলমল করে
খোদার নামে দান করলে রহমত নামে ঝরে।
টাকা যদি জমে থাকে হালাল পথে ধীরে
নেসাব হলে যাকাত দিতে জান্নাত আসে নীরে
অসহায় মুখ শীতল হয়ে হাসে হৃদয় ভরে
বরকতের ঢেউ নামে এসে প্রাণের নথে পরে ।
দোয়ার আলো নামে, মন ভরে মধুর সুরে,
নিস্বার্থ দান ছড়ায়, প্রেম-মমতা ভরে।
দরিদ্রের মুখে হাসি, স্বপ্নের মধুর ছোঁয়া,
আল্লাহর পথে দান করে, মেলে শান্তির ছোঁয়া।
ঋণ সব বাদ দিলে যদি নেসাব থাকে পায়ে
মমতার দান সোনাঝরা সুখের আলো ছায়ে
মলিন মুখে হাসি ফুটে শান্তি নামে গায়ে
রহমতের হাত রাখে এসে যত্ন নরম ছায়ে ।
যাকাত যেন দয়ার সেতু আলোর মধুর ঢঙে
ভালোবাসা ছড়ায় এসে নরম শীতল রঙে
নেক আমলে সুর তোলে যে হৃদয় ভাঙ্গা ভঙ্গে
রহমতের ছায়া নামে ধীরে স্নিগ্ধ নরম ঢঙে ।
দোয়ার আলো নামে, মন ভরে মধুর সুরে,
নিস্বার্থ দান ছড়ায়, প্রেম-মমতা ভরে।
দরিদ্রের মুখে হাসি, স্বপ্নের মধুর ছোঁয়া,
আল্লাহর পথে দান করে, মেলে শান্তির ছোঁয়া।