আমার হৃদয় তোরে খুঁজে পাই।”
মোঃ বুলবুল হোসেন
একাকী গভীর রাতে,
তোমার স্মৃতি হাত ধরে—
হৃদয়টাকে টেনে নেয় যে
নিঃশব্দের ওই স্রোতে।
একাকী গভীর রাতে…
চাঁদের আলো ঝরছে নরম,
জোনাকিরাও থেমে থেমে,
তোমার নামে আলো ঢালে—
মন উড়েছে কোন খেয়েতে।
ফিরে এসো, হাওয়ায় ভাসে—
অপুর্ণ এই ডাকে।
জানালাটা খোলা রেখে
বসে থাকি পথের চেয়ে,
মেঘের গায়ে তোমার মুখটা
ভাসে যেনো নীলের বেয়ে।
তোমার স্মৃতির বৃষ্টি পড়ে
ভেজা নীরব রাতে।
একাকী গভীর রাতে,
তোমার স্মৃতি হাত ধরে—
হৃদয়টাকে টেনে নেয় যে
নিঃশব্দের ওই স্রোতে।
একাকী গভীর রাতে…
দূর আকাশে একটি তারার
মতো তুমি জ্বালো আমার,
দূরে থেকেও কেমন শোনাই
তোমার নরম নামের ঝংকার।
হৃদয় ডাকে—ফিরে এসো
ভালোবাসার ঘাতে।
একাকী গভীর রাতে,
তোমার স্মৃতি হাত ধরে—
হৃদয়টাকে টেনে নেয় যে
নিঃশব্দের ওই স্রোতে।
একাকী গভীর রাতে…
