দেহের ওপারে আলো
মোঃ বুলবুল হোসেন
দেহ তো মাটির ঘর
মিশে যায় ধুলার পর
আত্মা যে আলো ভোর
ফিরবে আপন ঘরে।
চোখে যা দেখি সব
মায়ারই পথরব
দেহ তো ক্ষণিক ছায়
আত্মা অনন্ত হায়।
শ্বাসে বাজে জীবনে
চেতনার দিনক্ষণে
দেহে যত মোহভ্রম
আত্মা চায় মুক্তিধর্ম।
দেহ তো মাটির ঘর
মিশে যায় ধুলার পর
আত্মা যে আলো ভোর
ফিরবে আপন ঘরে।
হাড়-মাংস রক্তধারা
মিশে যায় মাটির সারা
শেষ হলে জন্মফের
আত্মা যায় নীলপারে।
দেহ তো মাটির ঘর
মিশে যায় ধুলার পর
আত্মা যে আলো ভোর
ফিরবে আপন ঘরে।