সূর্যাস্তের স্বপ্ন
মোঃ বুলবুল হোসেন
একটি হঠাৎ সূর্যাস্ত চায় ক্লান্ত মন,
আকাশে রঙ মিশে যায়, ফুরোয় না অনুক্ষণ।
বন্দিশ দিনের গ্লানি পেরিয়ে যায় দূর,
মাটির গন্ধে জেগে ওঠে প্রাণের সুর।
আমি মাটি হব না, হব চাষার হৃদয়,
শ্রমে গড়ব বিশ্ব, মুছব মিথ্যে বিদ্বেষময়।
ঘামে ভেজা হাতে জাগে ভবিষ্যতের গান,
পরিশ্রমই রাজা, এ মন্ত্রেই জীবন দান।
সূর্য অস্ত যায়, তবু আলো থাকে মনে,
আশার বীজ রোপি আমি কালবেলায় ক্ষণে।
মাটি আমার মা, তার কোলে শান্তি পাই,
স্বপ্নের কৃষক আমি, প্রভাতে নতুন রাই।
