ঘামে লেখা ভাগ্য
মোঃ বুলবুল হোসেন
ঘাম ঝরে মাঠে যে বীজ বোনে দিনের পর,
তার ঘরে হাসে চাঁদ, ওঠে ভোরের সোনার ঘর।
আলসে বসে থাকা মানুষ পায় না ভাগ্য ফল,
চেষ্টায় লুকায় সুখ, তাতে জাগে নতুন বল।
মাটির গন্ধ বলে, পরিশ্রমেই জীবন খোঁজ,
অলস হাত রাখলে শূন্য থাকে ধানের বোঝ।
ঘুমে ভরা চোখে যে স্বপ্ন দেখে সোনা ধান,
উঠে না সে ভোরে, পায় না তার কোন স্থান।
পরিশ্রমেই পায় জীবনের সব অর্জন,
আকাশও দেয় পথ, যদি থাকে চেষ্টার মন।
যে ঘামায় সকাল, পায় সে রাতে শান্তি ঘুম,
অলসতা শুধু দেয় ব্যর্থতার অন্ধ ধুম।
তোমার ভাগ্য তুমি লিখো ঘামে, হাতে কলমে,
শ্রমের চেয়ে বড় নেই কিছু এই ধরমে।
চেষ্টা ছাড়া পাবে না, সোনার কোনো ঠিকানা,
মনে রেখো ভাই — এক টাকা কেউ দিবে না।