মানুষ হলাম কই
মোঃ বুলবুল হোসেন
চোখ আছে, দেখি না কেহ,
বুক ভরা অন্ধকার।
হাসি মুখে জ্বলছে বিষ,
ভালোবাসা হলো অপার।
শব্দ করি মিষ্টি হাসি,
মনটা তবু কাঁদে ঠান্ডা।
নিজের সুখে ভরে পৃথিবী,
অন্যর দুঃখে কান্দা কাঁদা।
ভালো কাজের চেয়ে বড়ো,
মিথ্যে কথা বাজে ঢাক।
মানুষ রই না কেউ এখন,
সবাই যেন লোভের ফাঁক।
ধর্ম ঢেকে রাখে মিথ্যা,
বুকের ভিতর আগুন রয়।
আয়নায় দেখি নিজের মুখ,
মানুষ হলাম কই, হে কয়?
ছোট ছোট শিশুর হাসি,
ভালো লাগে? না, স্বার্থ রয়।
নিজের নামে খ্যাতি চাই,
দানও এখন মঞ্চের জয়।
ভালোবাসা বেচে খাই,
সুবাস নেই ফুলের আর।
মানুষ খুঁজি মানুষের মাঝে,
পাই কেবল ছায়া-ধার।
চোখে জল আসে কখনো,
বিবেক বলে— “তুই মিথ্যে!”
তবু আজও বাঁচি আমি,
মানুষ হবার নীত্যে।
