দ্বন্দ্বে গড়া জীবন
মোঃ বুলবুল হোসেন
নদীর বুকে স্রোত বইছে —
কেমন তারই গান,
পাথর ভেঙে এগিয়ে চলে,
জাগে তাতে প্রাণ।
ঝড়ের বুকে ধ্বনি তোলে,
বাজে জয়ের ঢেউ,
বাঁধা পেলে পথ খুঁজে নেয়,
ভাসে দূরতম নেউ।
জীবন নদী বয়ে চলে,
বাঁকে বাঁকে রং,
দুঃখ সুখের মেলায় গড়ে
সুরের মধুর ঢং।
ঝঞ্ঝায় ভরা পথের ধারে
খুঁজে নেয় সে ফুল,
অন্ধকারে আলো জ্বালে,
মুছে ভয় আর ভুল।
দ্বন্দ্ব যদি না থাকতো
এই জীবনের মাঝে,
নদীর মতো থেমে যেতো
গানের মধুর সাজে।
দুঃখ আসে, স্রোত বাড়ে,
বেজে ওঠে বাণী,
প্রতিটি ঢেউয়ে খুঁজে পাই
নতুন জীবনের টানি।
বাঁধা যতই বাড়ুক পথে,
স্রোত যে থামে না,
তুফানেও দিক খুঁজে নেয়,
ভাঙে শিকল জানা।
তাই তো আমি ভালোবাসি
বৈচিত্র্যের রং,
দ্বন্দ্বে গড়া জীবনের
এই স্রোতেরই ঢং।