বাঁশির সুরে বিকেল
মোঃ বুলবুল হোসেন
মনের সুখে মাঠের কোলে, বাজে মিষ্টি বাঁশি,
বাতাস বয়ে নেয় যে সুরে, হৃদয় হয়ে ভাসি।
ধানের শীষে দোলে হাওয়া, সুরের সাথে নাচে,
সূর্য যেন থমকে দাঁড়ায়, আলো ধীরে আঁচে।
আকাশজোড়া সোনার আঁচল, গোধূলি রঙ মেলে,
মেঘের ভেলায় সুরের দোলা, ছড়িয়ে পড়ে খেলে।
শাপলা ভরা জলাশয়ে, প্রতিধ্বনি যায় বয়ে,
বুকের মাঝে বাজে মৃদু, মায়ার বাঁশি লয়ে।
পাখির ঝাঁকে গানের ভেলা, সুরের তানে মাতে,
গভীর মাঠে প্রেমের ডাকে, মিশে যাই বাতাসে।
তৃণভূমিতে শিশির গোপন, শুনে সে সব গান,
মন যে বলে, “থেমো না গো, বাজাও অনন্ত প্রাণ।
তারার চোখে রাত নামে যে, সুরে ছোঁয়ে তনু,
বাঁশির ধ্বনি স্বপ্ন বোনে, আকাশজুড়ে ধ্বনু।
মাঠের বুকে প্রেমের কাব্য, ঝরে নীরব ছায়ায়,
বাঁশির সুরে মনটা যেন, উড়ে যায় আকাশে আয়ায়।
