কিবলার পথে আলো
মোঃ বুলবুল হোসেন
মদিনার বুকে যে মসজিদ আলো,
ইতিহাস ডাকে — চলো ও চলো।
ওহির বাতাসে জেগেছিল নিশা,
বদলে গিয়েছিল দিক আর দিশা।
জেরুজালেমমুখী ছিল সব প্রাণ,
নামাজে বাজত পুরনো আহ্বান।
হঠাৎই বদলে গেলো সে পথ,
কাবার দিকেতে দিলেন নবী রথ।
নামাজের মাঝে যে অপূর্ব ক্ষণ,
ওহির বাণীতে জ্বলে ঈমান মন।
ফেরেশতা এলো আসমান হতে,
বদলে দিলো দিক নবীর সাথে।
আজও যে মসজিদ দাঁড়ায়ে তলে,
ইতিহাস ঘুমায় পাথরের তলে।
বাতাসে ভাসে নবীর সুবাস,
রহমতের ছোঁয়া জাগায় বিশ্বাস।
সিজদায় নীরবে কেঁদেছি আমি,
হৃদয়ে বাজে তাওহিদের নামি।
কাবার পানে যখন মুখ ফেরালাম,
অশ্রুজলে তখন দোয়া বললাম।
জীবন্ত হয়ে গেলো ইতিহাস রে,
নবীর পথ ধরে চলি আমি সবে।
দুই কেবলার মাঝে ধ্বনির যে গান,
তাওহিদের সুরে ভরিলো প্রাণ।
ঐক্যের বাঁধন গাঁথা নামাজে,
কিবলার দিকেতে আলোর সাজে।
উম্মতের মাঝে চিরন্তন দিশা,
কাবার পানে জাগে নবীন নিশা।
সিজদায় পড়ি কৃতজ্ঞ নয়নে,
আলহামদুলিল্লাহ — হৃদয়ের গহনে।
