আলো নিভিও না
মোঃ বুলবুল হোসেন
বিয়ের আগে মেয়েকে বলো,
জীবন পথে আলো-ছায়া,
শুধুই সুখের সাজ নয় যে,
আছে মাঝে দুঃখের মায়া।
বলো ওকে— সম্পর্ক মানে
জয় বা হারের কথা নয়,
হাত ধরাধরি চলার সাথেই
সত্য-মিথ্যে বাঁধা রয়।
নিজের প্রতি শ্রদ্ধা রেখো,
স্বপ্নগুলো ভাসাও তুই,
দিনের পরে দিন যে বাঁচে
তারে দিও ভালোবাসা ছুঁই।
শ্বশুরবাড়ির মান রেখেও
নিজের মানে থাকো দৃপ্ত,
ঝড়ের বুকে স্থির থাকিস,
অভিমানে করিস না নীপ্ত।
ক্ষমা মানে এগিয়ে যাওয়া,
ভুলে যাওয়া কভু নয়,
হাসির আলো জ্বালো ঘরে,
মনটাকে করো স্নিগ্ধময়।
সমস্যাতে পিছু হটিস না,
ছায়ার সাথে করিস লড়াই,
দুটি ঘরই আপনার মেয়ে,
ভালোবাসায় বাঁধা ঠাঁই।
ভালোবাসা ফুলের মতো,
কাঁটার ছোঁয়াও লুকিয়ে রয়,
স্বাধীনতা মানে তবে
নিজের প্রতি শ্রদ্ধা স্রোয়।
ঝগড়া হলে বন্ধ না দরজা,
জানালা দিস খোলা হাওয়া,
নিজের ভিতর জ্বালো আলো,
ভয়টাকে করো বিদায় দাওয়া।
ঘর গড়া রে ধীরে ধীরে,
দু’জন মিলে আঁকো ছবি,
যে নারী নিজে নিভায় আলো,
সে জ্বালাতে পারে না রবি।

