পছন্দের রূপ
মোঃ বুলবুল হোসেন
কারো পছন্দ হওয়া সহজ,
চোখে জ্বলে নীলা দীপ।
মিষ্টি হেসে মন ছুঁয়ে যায়,
মুহূর্তে হয় স্বপ্ন নীপ।
দৃষ্টির মাঝে সুরের ধারা,
হৃদয়ে দেয় নতুন রং
পাখির মতো উড়ে বেড়ায়,
ভালোবাসার গোপন ঢং।
কিন্তু পরে সময় বদলে,
রঙিন পথে যদি পাই।
চেনা মুখে অচেনা প্রশ্ন,
হৃদয় খুঁজে ফিরে ঠাঁই।
পছন্দ থাকায় লাগে সেবা,
বিশ্বাসেতে গাঁথা বন্ধ।
ঝড়ে-বৃষ্টিতে টিকে থাকে,
যেখানে মিশে প্রেম আনন্দ।
ভালোবাসা ধরা সহজ নয়,
লালনে মেলে সুরের ছোঁয়া।
যার হৃদয়ে জায়গা পেয়েছ,
সে-ই তো দেয় আপন ছায়া।
