সমুদ্রতটে একলা”
মোঃ বুলবুল হোসেন
নীরব জলে ভাসে সোনালি রোদ্দুর,
তটে এসে বাজে ভোরেরই মধুর।
আকাশের বুকে নীলিমার ছোঁয়া,
মন খুঁজে পায় নিঃশব্দ হাওয়া।
দিগন্ত জোড়ে ঢেউয়েরই গান,
মনে যে জাগে নতুন এক প্রাণ।
নিস্তব্ধ সকাল, রোদ মেখে ঘেরা,
সমুদ্র বুকে স্বপ্নেরই ধারা।
একলা দাঁড়িয়ে তটে দৃপ্ত ভঙ্গি,
বুকের গভীরে অজানার সঙ্গী।
জীবনের পথ যতই হোক ভার,
এই সাগর বুকে মুছে যায় চার।
শীতল বাতাস ছুঁয়ে চুলে খেলে,
অন্তর যেন শান্তিতে ভরে মেলে।
পদচিহ্ন রেখে জলে ভেসে যায়,
মনে প্রতিচ্ছবি তটে ছায়া গায়।
নীল সমুদ্র ডাকে আপন প্রাণ,
আকাশের বুকে মেশে মনের গান।
চিরকাল থাকুক স্মৃতির কোণে,
এই শান্ত বেলা নীরবতার বনে।
