অহংকারের অবসান
মোঃ বুলবুল হোসেন
বাবা মা জন্ম দিলেন,
ভালোবাসা মাখলেন,
শেষে তবে ধুলায় ঘর,
শূন্য হবে জীবন পর।
নাম দিয়েছে আত্মীয়জন,
হাসি দিয়ে রেখেছে মন,
শেষে তবে কবরপাশে,
ডাকবে না আর কোনো ভাষে।
শিক্ষা দিল গুরুজন,
সৎপথে দিলো মন,
শেষে তবে মাটির কোলে,
সবই রবে ধূলার তলে।
কাজ দিয়েছে লোক পর,
সম্মান দিল সবার ঘর,
শেষে তবে শূন্য হাতে,
যেতে হবে ধুলার পথে।
মৃত্যুর পরে ধোয় শরীর,
কবরেতে ফেলে স্থির,
ধন-সম্পদের ভাগ সবি,
থাকবে না কিছু আর কবি।
তবু মানুষ অহংকারে,
চলে শুধু ভ্রান্ত দ্বারে,
আল্লাহর দরবারে এসে,
হিসাব দিতে হবে শেষে।
