পুরুষের মাপ
মোঃ বুলবুল হোসেন
সফলতা ছাড়া পুরুষ নাকি,
মূল্যহীন শুধু হাসির ফাঁকি।
কে বা মাপে সোনার পাল্লায়,
হৃদয়ের রক্ত গোপন ছলনায়।
ঘামে ভেজা শ্রমের দাগে,
স্বপ্ন রাখে রাতের জাগে।
সবই কি তবে টাকা মাপ?
অদৃশ্য বুকে নেই কি চাপ?
ভালোবাসা, সাহস, ত্যাগ,
এও তো ধন—নেই কি ভাগ?
সফলতা কেবল ধন নয়,
মানবতার আলোও সই।
পুরুষ মানে প্রমাণ দেওয়া,
পাশে দাঁড়ায় ঝড়ের স্রোতা।
মূল্য মাপো চোখের জলে,
না হয় ঘামের ফোঁটা কলে।
অর্থে যদি জীবন বাঁধো,
মানবতা তবে কোথায় রাখো?
পুরুষ তখন সফল হয়,
যখন ভালোবাসা অক্ষয়।
