অধ্যবসায়ের আলো
মোঃ বুলবুল হোসেন
হাতুড়ি পড়ে পাথর ভাঙে,
অবিরত ঘামে ফলটা জাগে।
প্রথম আঘাত ব্যর্থ মনে,
শেষে বিজয় বাঁধে গানে।
ধৈর্য যার হাতে থাকে,
কঠিন পথে আলো জ্বাকে।
একদিনে ফল হয় না,
চেষ্টা শুধু দিশা দেয় না।
অল্প ধৈর্য ভেঙে গেলে,
সফলতার মুখ কে মেলে?
বারে বারে আঘাত দিলে,
পাথর শেষে ভাঙে ক’লে।
যে হারে না দৃঢ় মনে,
সে-ই জেতে শেষে ক্ষণে।
অদম্য সাধনা আলো আনে,
জীবনভর সফল গানে।
