কঠিন পৃথিবী
মোঃ বুলবুল হোসেন
কঠিন এ দুনিয়া মিথ্যার জয়,
সত্যের বুকে বেদনা রয়।
প্রশ্নে ভরা প্রতিদিন রাত,
প্রমাণ চায় নির্দয় প্রভাত।
মিথ্যা সাজে রঙিন বেশে,
সত্য মরে লাজের শেষে।
হাসি ফোটে ছলনার মুখে,
সত্য কাঁদে নিভৃতে সুখে।
লোকের ভিড় অন্ধের মতো,
সত্যের পথে দাঁড়ায় শত।
আলো ম্লান আঁধার ঘিরে,
মিথ্যা নাচে উৎসব ভরে।
মিথ্যা বলে সুখের স্বপ্ন
তাই তো পায় সম্মান যত্ন।
কঠিন মন শোনে না ডাক,
মিথ্যা পায় রাজপাট ফাঁক।
তবু একদিন হবে আলো,
সত্য জিতবে জগত ভালো।
