স্বপ্নের ডানায় দেশ
মোঃ বুলবুল হোসেন
বিমানের জানালায় আলো,
বাংলার মাটিতে প্রিয় ভালো।
নীল গগনে মেঘের রূপ,
বাংলা মায়ের অশেষ কূপ।
সবুজ ধানের মাঠের গান,
শিশিরভেজা ভোরের টান।
খড়ের ঘরে আঁধার নেমে,
মমতার ডাক ভেসে আসে।
দেশের টানে বাজে রণ,
স্মৃতির ভেলায় ভাসে মন।
অপর দেশে সুখের ছবি,
বাংলার মাটি টানে তবু।
জলে ভেজা কাদার ঘ্রাণ,
বুকের মাঝে রাখে প্রাণ।
যত দূরে থাকি আজ,
বাংলা মায়ের শোভা সাজ।
ডানায় আঁকি অক্ষর খানি,
মম দেশী সুরের বাণী।
জীবন দিয়ে রাখবো মান,
বাংলার তরে প্রিয় প্রাণ।
