প্রবাসীর কষ্ট
মোঃ বুলবুল হোসেন
ভোরের আগে ঘুম যে যায়,
জীবিকার টানে পথে ধায়।
রোদে জ্বলে ঘামে ভাসে,
দিনটি কাটে ক্ষুধার পাশে।
মাথায় বোঝা ইট আর বালি,
ঘামে ভিজে শরীর খালি।
মরুর বুকে ধুলো ঝরে,
বুকের ক্ষত রক্ত ঝরে।
মায়ের চোখে জল যে ঝরে,
খবর লেখে চিঠির ভরে।
সন্তানেরে পড়ার খাতা,
স্বপ্ন বোনে আশার কথা।
স্ত্রীর মুখে লুকায় ব্যথা,
মনে বাজে অজস্র কথা।
হাতে কেটে ফোটা রক্ত,
সহে সে সব নীরব শক্ত।
টাকায় ভরে রেমিট আসে,
ব্যথা তবে থাকে পাশে।
প্রবাস জীবন দুঃখ ঘেরা,
স্বপ্ন থাকে দেশে ভেরা।