অমূল্যের মর্মকথা
মোঃ বুলবুল হোসেন
আন্ধের চোখে রঙের ছবি, আলো জ্বেলে কাজ কি?
বোঝে না যে হীরার দ্যুতি, তারে দিয়া সাজ কি?
মাটির ভাতের মিঠে ঘ্রাণে নেই যার প্রাণের টান,
পদ্মফুলের নরম সুবাস সে কি বুঝে জান?
বুকের ভেতর শূন্য মরুভূমি, নেই যে জলধারা,
গভীর সাগর মনের কাছে রইল স্রেফ সারা।
কয়লার মাঝে লুকিয়ে থাকে রত্ন দীপ্যমান,
অন্ধ সে যে দেখিতে পারে না তার সম্মান।
যাহার মনে নেই বিশ্বাসের আলো, নেই উদার,
সোনার সিংহাসন দিলেও হইবে সে নিরাকার।
অশ্রুর দামে লেখা যত প্রেমের অক্ষর,
বুঝবে না সে যাহার প্রাণে নেই কোন অন্তর।
অন্ধকারে হাঁটে যে জন, আলো দিলেও ব্যর্থ,
কানে তুলো থাকিলে কি লাভ বাজনা বাঁশির অর্থ?
হৃদয়হীন পাষাণ বুকে হীরার দ্যুতি ক্ষয়,
দেখে না সে বসন্ত এলে গাইতে পারে নয়।