অন্তরের আয়না
মোঃ বুলবুল হোসেন
সবাই বন্ধু বলে মুখে,
আবার শত্রু পিঠের সুখে।
হাসি দিয়ে টানে কাছে,
অভিসন্ধি মনে নাচে।
কখনো ফোটে ফুলের ভাষা,
কখনো কাঁটা ফেলে আশা।
কখনো স্নেহে করে ঘিরে,
কখনো শত্রু দাঁড়ায় দ্বারে।
বন্ধুত্বে আছে বিষ,
হৃদয় খুঁড়ে ফেলে নিশ।
শত্রুতাতে মমতা রয়,
অদ্ভুত এই জীবনের জয়।
চোখে দেয় তারা অশ্রু ধার,
ঠোঁটে আবার মিষ্টি ভার।
দুটি রূপে খেলে খেলা,
কোথায় সুখ, কোথায় বেলা।
আমি তাই নীরব প্রাণ,
মাঝে বন্ধু, মাঝে ক্ষণ।
বন্ধু শত্রু মিলে যায়,
জীবন শুধু দ্বন্দ্ব গায়।
সবাই বন্ধু, সবাই শত্রু,
এ পথ শুধু রহস্য কেতু।