মায়ার আঁচল
মোঃ বুলবুল হোসেন
বাবার ঘরে সুখের ছায়া,
সেথায় থাকে মায়ার মায়া।
শৈশব খেলা, হাসি গান,
ভোলা কি যায় সে মধুর টান?
স্বামীর ঘরে গেলে যে তারা,
পায় না তেমন আপন ধারা।
অভিমানী মন সবখানে,
শান্তি পায় না সংসারখানে।
নিয়ম শিখতে করে না চেষ্ট,
মায়ের আঁচল হৃদয়ে পেষ্ট।
দায়িত্ব মানে ভারী মনে,
টিকে না বেশিদিন সে ঘরে।
সংসার চলে ধৈর্য সাধে,
ভালোবাসা সেতু বাধে।
যে মেয়ে পারে মানিয়ে নিতে,
সুখের আলো ফোটে সে ঘরেতে।
কিন্তু যারা কেবলই চায়,
বাবার বাড়ির মমতার ছায়া—
তাদের ঘরে সুখ টিকে না,
সংসারের বাঁধন রইল শূন্যা।