সমতার আলো
মোঃ বুলবুল হোসেন
পুরুষ চাকরি পেলে সংসার গড়ার টান,
নারী চাকরি পেলে জাগে স্বাধীন প্রাণ।
পুরুষ আয়ে সুখে ভরে সংসারের ঘর,
নারী আয়ে জ্বলে ওঠে আত্মমর্যাদার বর।
সমাজ পুরুষ দেখে দায়িত্বের ছায়া,
নারীর হাতে আয় দেখলে সন্দেহের মায়া।
ভালোবাসা মানে সমান চোখে দেখা,
আধিপত্য নয়, আস্থা শেখা।
পুরুষ চাকরি করে প্রিয়জনকে সুখী,
নারী চাকরি করে সংসার করে মুখী।
স্বাধীন মানে নয় স্বামী ছেড়ে যাওয়া,
স্বাধীন মানে নিজের পথে শক্তি খুঁজে পাওয়া।
পুরুষের চাকরি মানে দায়িত্বের হাত,
নারীর চাকরি মানে সম্ভাবনার প্রভাত।
পুরুষ হলে সংসার গড়ার আকাঙ্ক্ষা,
নারী হলে জীবনে জ্বলে মুক্তি-আলোকরেখা।
ভুল ধারণা ভাঙুক, হোক দৃষ্টিভঙ্গি বদল,
নারী-পুরুষ মিলেই জীবন হোক সফল।
চাকরি হোক শক্তি, ভালোবাসা মূল,
সমতার আলোয় ফুটুক পৃথিবী ফুল।