অপুর্ণ চাওয়া
মোঃ বুলবুল হোসেন
সব চাওয়া কি পূর্ণ হয় মানুষের জীবনে?
কত স্বপ্ন নিভে যায় নীরব আঁধার গোপনে।
বলতে চাই, পারি না, ভেতরেই গিলে যাই,
দুঃখের স্রোত বুকে বাজে, থামতে চায় না তাই।
মধ্যবিত্তের আশা শুধু ভাঙা কাচের মতো,
কখনো ঝিলমিল করে, কখনো নিভে যেত।
ভাত আছে, সাথে নাই তরকারির রঙ,
তবু মুখে হাসি মেলে, ঢেকে রাখি জ্বালার ঢঙ।
আশার ভেলায় ভেসে গড়ি আবার নতুন ঘর,
কষ্ট ঢাকি অশ্রুর আড়ে, স্বপ্ন রাখি পর।
চাওয়া কত অপুর্ণ থাকে জীবনের পাতায়,
অভিমানের রেখা টানে হাসির আবরণে গায়।
প্রেম থেকেও ভাঙে মন দায়িত্বের বোঝায়,
তবু মনের আঙিনায় রঙিন আশা জাগায়।
গোপন ব্যথা কাহারে বলি, কারে বা শোনাই,
স্বজনও বোঝে না প্রায়, বন্ধুরা চিনে নাই।
তবু হৃদয় খোঁজে আলো আঁধারের ভেতর,
হাজার ভাঙা স্বপ্ন আবার গড়ে নতুন ঘর।
অপুর্ণতাই মানুষ, এটাই জীবনের মানে,
তবু রৌদ্র খোঁজে সে অশ্রুর কুয়াশার টানে।
অভাব-অনটনের ঘরে আশা নিভে না কভু,
অসীম আকাশের তলে খুঁজি সুখের রবু।
যতই ভাঙুক চাওয়া, প্রদীপ বুকে জ্বলে,
অপুর্ণতার মাঝেই মানুষ রঙিন স্বপ্ন গড়ে।