অফিসের প্রহরী বকুল গাছ
মোঃ বুলবুল হোসেন
অফিসের সামনে বকুল গাছ,
দাঁড়িয়ে থাকে নিঃশব্দে আজ।
ছায়া দিয়ে রাখে পাহারা,
দিনের শেষে শোনে আড্ডারা।
চারাগাছ ছিল ছোট্ট প্রাণ,
আজ সে দিয়েছে বিশাল মান।
রোদ-বৃষ্টি কত পেরিয়েছে,
ঝড়ের সাথে কত লড়েছে।
দুপুরবেলায় বসে কেউ তলে,
ক্লান্তি ভোলা গল্প বলে।
ফুল ফোটে হাওয়ায় ভেসে,
সুগন্ধ মেশে কর্মীর শ্বাসে।
কেউ বা তুলে নেয় গোপনে ফুল,
হাসি ফুটে ওঠে বুকের কূল।
রাতের আঁধারে নীরবতায়,
চাঁদের আলো খেলে পাতায়।
অফিস বদলাবে, মানুষ যাবে,
তবুও সে রয়ে যাবে।
পাতায় তার জমবে কাহিনী,
সুখ-দুঃখের জীবনগাথাঁনি।
প্রহরীর মতো দাঁড়ায় অটল,
মনের মাঝে স্মৃতির দোল।
যেন বলছে প্রতিটি আঁচ,
“আমি তোমাদের বকুল গাছ।”