বৃষ্টিভেজা আড্ডা”
মোঃ বুলবুল হোসেন
বৃষ্টি নামে টুপটাপ,
মনের ভেতর জমে রূপকথার চাপ।
ছাতা ভিজে, জামা ভিজে যায়,
তবু বন্ধুত্ব থেমে থাকে কই ভাই?
রাস্তায় কাদা, জল জমে খানিক,
হাসি-তামাশায় ভরে ওঠে মনিক।
কেউবা বলে, “চলো নদীর ধারে”,
কেউবা হাঁটে হেসে ডানার ভরে।
চায়ের কাপে ধোঁয়া উঠে টুকটাক,
আড্ডার রেশে জমে যায় ফাঁক।
কেউ মোবাইলে ছবি তুলে হাসে,
কেউ আবার ভিজে মজে বৃষ্টির পাশে।
পথের ধারে কলাগাছ দোলে,
আমরা মিলে যাই হাসির দোলে।
কে কোথায় যাবে— তর্ক শুরু হয়,
তবু শেষমেশ মিলে বন্ধুত্বই জয়।
ভিজে রাস্তায় হোঁচট খাই কজন,
তবু আনন্দে ভরে ওঠে মন।
কেউবা গুনগুন করে গানের সুর,
কেউবা খুঁজে ফেরে শৈশবের নূর।
গায়ে কাঁপুনি, ঠান্ডা লাগে বড্ড,
তবু তো বন্ধুত্বে মেশে মিষ্টি ঝড়।
একসাথে হাঁটি আমরা ঝড়-বৃষ্টিতে,
বন্ধুত্ব থাকে হৃদয়ের স্মৃতিতে।
আকাশ মেঘে ঢেকে যায় ধূসর,
তবু বন্ধুত্ব রঙিন, চির অম্লান ঘর।