ভালোবাসার পথচলা
মোঃ বুলবুল হোসেন
আমরা দু’জন সবে মিলে,
একই পথে, একই দিলে।
চাঁদের আলো নদীর গায়ে,
স্বপ্ন জাগে অমল ছায়ে।
শিউলি সুবাস ভোরের হাওয়ায়,
মায়াবী সুর ঢেউয়ের ছোঁয়ায়।
গ্রামীণ পথের মাটির গন্ধে,
প্রেমের কথা বাজে ছন্দে।
ঝরনার স্রোত গেয়ে যায় গান,
তালগাছ দোলে সুধার টান।
নীল আকাশে তারার মালা,
হৃদয় রাখে ভালোবাসা-তালা।
চোখের ভাষায় মেলে যে প্রাণ,
সে তো লিখে অনন্ত গান।
সময় বয়ে যাক যেদিকে,
আমরা থাকি প্রেমের দীপে।
আমরা দু’জন সবে মিলে,
একই পথে, একই দিলে।