অপেক্ষার সোনালি প্রহর
মোঃ বুলবুল হোসেন
অপেক্ষা সবসময় মানুষকে ক্লান্ত করে না,
বরং তাকে শেখায় ধৈর্যের সোনালি পাঠ।
অন্ধকার রাত যতই দীর্ঘ হোক না কেন,
ভোরের আলো অবশেষে জ্বলে ওঠে।
কখনো কারও জন্য নয়,
বরং সময়ের জন্য অপেক্ষা করাই শ্রেয়।
মানুষ প্রতিশ্রুতি ভাঙতে পারে,
কিন্তু সময় সবকিছুর উত্তর দিয়ে যায়।
ঝড়ে ভেঙে যাওয়া গাছও আবার সবুজ হয়,
বালুচরে হারানো নদীও ফিরে পায় স্রোত।
তেমনি জীবনের কষ্টও একদিন থেমে যায়,
সময় তার কোলে ভরে দেয় নতুন সুখ।
অপেক্ষা মানে বিশ্বাস,
অপেক্ষা মানে আশার প্রদীপ জ্বালিয়ে রাখা।
যে ধৈর্য ধরে, সে-ই পায় সোনালি প্রহর,
যেখানে অশ্রু বদলে যায় আনন্দে।
তাই হতাশ হয়ো না,
অপেক্ষাই তোমাকে নিয়ে যাবে
আলোয় ভরা সেই প্রভাতে।