এইতো জীবন
মোঃ বুলবুল হোসেন
আমি পাশে পাইনি কাউকে,
তবু দাঁড়িয়েছি সবার পাশে।
হৃদয় ভিজেছে নীরব বেদনায়,
হাসি দেখিয়েছি সবার আশে।
স্বপ্নগুলো ডুবে গেছে কুয়াশায়,
বাস্তবতা ঠেকেছে কাঁটাতারে।
যা চাইনি তা-ই এলো জীবনে,
তবু চলেছি পথের ভারে।
কেউ রাখেনি আমার হাত ধরা,
আমি ছুটেছি অন্ধকার ভেদে।
নিজেকে ভুলে দিয়েছি আলো,
অন্যের হাসি আনতে ক্ষণে ক্ষণে।
মনের মতো হয় না কিছুই,
তবু থেমে থাকে না প্রাণ।
আঘাত সয়ে বুকের ভিতরে,
গড়েছি নতুন দিনের গান।
এইতো জীবন—শেখায় ধৈর্য,
অশ্রুর ভেতরও আশা থাকে।
নিজের ক্ষত ঢেকে রেখে,
অন্যকে শান্তির স্বপ্ন আঁকে।