ঘুড়ির খেলা
মোঃ বুলবুল হোসেন
নাম কী রে?
আমি ঘুড়ি!
থাকিস কোথায়?
নীল গগনে ভরি।
যাচ্ছিস কই?
বাতাস দেশে।
বাতাস কী করে?
খেলে শেষে।
বন্ধু কারা?
পাখি সবই।
খেলিস কী রে?
আকাশ ছবি।
টানবি দড়ি?
জোরে টানি।
কাটবি কাকে?
মজা জানি!
আমিও ওড়াই!
আয় না খেলা।
কে হারবে তবে?
হাওয়ার মেলা।
সূর্য কী দেখে?
হাসে খুশি।
চাঁদ কী বলে?
খেলিস দিশি।
আকাশ কেমন?
নীলের ঢেউ।
ডানায় ভেসে
আমি যে বেউ।
নামবি কবে?
বিকেল শেষে।
ফিরবি আবার?
হাওয়ার দেশে।