জমে থাকা স্বপ্ন”
মোঃ বুলবুল হোসেন
কেনো এতো কথা রাখিলে সে গোপন
মনের অন্তরালে,
দ্বিগুণ ভালোবাসা ফিরাতে চেয়ে
ভাসি ভাবনার জলে।
চোখের ভাষায় আঁকি তার ছবি
অনন্ত আশার তরে,
নীরব প্রহরে জাগে হৃদয়
অদেখা স্বপ্ন ঘরে।
প্রেমাতুর রাত ভরেছে আজও
আকুলতার হাওয়ায়,
তারই স্মৃতির ছায়া ভেসে যায়
নক্ষত্রের আলোয়।
উষ্ণ নিঃশ্বাস ছুঁয়ে যায় বুকে
গোপন কোনো টানে,
তবু সে কেনো রাখিলো প্রেম
লুকিয়ে এমনখানে?
গচ্ছিত প্রেম জড়িয়ে আছে
আরশের পর্দাতলে,
নব প্রভাতে ফিরে পাবে সে
রঙিন ভালোবাসা ছলে।
চকিত নয়নে ডাকি প্রতিদিন
নিরন্তর আকুলতায়,
প্রশ্ন জাগে— কেনো এতো প্রেম
জমা রাখিলো আমায়?